দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খান অনেকেই। বেতন বাড়লেও বাড়ে খরচ, কিন্তু বাড়ে না সঞ্চয়। অথচ শুধু বেশি আয় করলেই সম্পদশালী হওয়া যায় না; প্রয়োজন সঠিক আর্থিক পরিকল্পনা ও অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা। ছোট ছোট কিছু ভুল সিদ্ধান্তই দীর্ঘ মেয়াদে সম্পদ গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, মধ্যবিত্তদের সম্পদ গড়ে তুলতে না পারার পেছনে রয়েছে এমনই পাঁচটি সাধারণ ভুল। কী সেই ভুলগুলো, আর কীভাবে এড়িয়ে গড়ে তুলবেন আর্থিক নিরাপত্তা?
অযথা খরচ
প্রতিদিন বাইরে খাবার খাওয়া, বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া এবং অপ্রয়োজনীয় অনলাইন শপিং করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে খরচগুলোকে সামান্য মনে হলেও, এই ছোট ছোট খরচগুলোই জমে জমে মোটা অঙ্কে দাঁড়ায়। ধরা যাক, আপনি প্রতি সপ্তাহে অপ্রয়োজনে ১ হাজার টাকা খরচ করেন। বছরে এই খরচ ৫২ হাজার টাকায় পৌঁছায়! এই টাকাটা সঞ্চয় বা বিনিয়োগ করলে পাঁচ-দশ বছরে কত টাকা হয় নিশ্চয় বুঝতে পারছেন।
ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার
অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতার জিনিস কেনেন যেগুলো না কিনলেও চলে। আপনি যদি মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে সুদ দিতে হয়। এতে পণ্যের আসল দামের চেয়ে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলেন। এটাই ঋণের জালে জড়ানোর প্রথম ধাপ।
লোন নিয়ে দামি গাড়ি কেনা
খুব কম মানুষই পুরো টাকা নগদে দিয়ে গাড়ি কেনেন। বেশিভাগেই গাড়ি কেনে লোন নিয়ে। প্রতিমাসে সেই লোনের ইএমআই ভরতে হয়। মনে রাখবেন, 'গাড়ির কিস্তি দিতে পারা' মানেই ‘গাড়ি কেনার সামর্থ্য আছে’ এমনটা নয়। এছাড়া, গাড়ি একটি অবচয়যোগ্য সম্পদ। কেনার পর থেকেই গাড়ির দাম কমতে থাকে। ঋণ নিয়ে খুব বেশি দামি গাড়ি কিনে তার উপর সুদ দেওয়া মানে দ্বিগুণ লোকসান গোনা।
সাধ্যের বাইরে গিয়ে দামি ফ্ল্যাট কেনা
আয়ের তুলনায় দামি বাড়ি কেনা বড় ভুল। বিশাল বাড়ি বা ফ্ল্যাট কেনার মানে হল বেশি ট্যাক্স, বেশি রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি ইউটিলিটি বিল। বাড়ি কেনার আগে মাসিক কিস্তি ছাড়াও এই আনুষঙ্গিক খরচগুলোর কথা ভাবতে হবে।
অবসরের জন্য বিনিয়োগ না করা
ধনী হওয়ার মূল মন্ত্র হলো বিনিয়োগ। ট্যাক্স-সুবিধা পাওয়া যায় এমন অবসরের অ্যাকাউন্ট, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন।
এমজে